ওরিয়নের চেয়ারম্যানের বাসায় যৌথবাহিনীর অভিযান
ওরিয়ন গ্র“পের চেয়ারম্যান ওবায়দুল করীমের বাসা থেকে ১১২ ভরি সোনা ও হীরার গয়না জব্দ করেছে যৌথবাহিনী।
যৌথবাহিনী বুধবার রাতে তার বনানীর বাসায় এই অভিযান চালায়।
এর আগে দুপুরে ওরিয়ন গ্র“পের কার্যালয়ে অভিযান চালিয়ে চারটি গাড়ি জব্দ করে শিল্পাঞ্চল থানায় নিয়ে যায় যৌথবাহিনী। চারটি গাড়ির মধ্যে দুটি বিএমডব্লিউ, একটি নিশান কার এবং অন্যটি ভক্সি মাইক্রোবাস।
