২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ থেকে ১৯ এপ্রিলের মধ্যে ফাঁসি হবে ছয় জঙ্গির

শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ জামায়তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় শীর্ষ জঙ্গির ফাঁসি আগামী ১৩ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কার্যকর করা হবে। উপ--মহাকারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী নফহবংি২৪.পড়স কে এ খবরটি  নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 09:01 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রাণলয় থেকে এ ব্যাপারে আজ (বৃহস্পতিবার) আমাদের কাছে চিঠি এসেছে। চিঠি পাওয়ার ২১ থেকে ২৮ দিনের মধ্যে জঙ্গিদের ফাঁসি কার্যকর করতে বলা হয়েছে। এ হিসাব অনুযায়ী ১৩ থেকে ১৯ এপ্রিলের মধ্যে জঙ্গিদের ফাঁসি কার্যকর করা হবে।”

এই ছয় জঙ্গি হলেন, জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, তার প্রধান সহযোগী সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, শায়খ রহমানের ভাই এবং জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, শায়খের জামাতা আব্দুল আউয়াল এবং আত্মঘাতী দলের সদস্য ইফতেখার হাসান আল মামুন ও খালেদ সাইফুল্লাহ।

২০০৬ সালের ২৯ মে ঝালকাঠিতে দুই বিচারক হত্যার মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিখ আহম্মেদ এই ছয় জনসহ ৭ জঙ্গিকে ফাঁসির আদেশ দেন। এদের একজন পলাতক।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। 

২০০৬ সালের ৬ মার্চ ময়মনসিংহ মুক্তাগাছা থেকে বাংলা ভাইকে গ্রেপ্তার করে র‌্যাব। এর চারদিন আগে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় শায়খ রহমানকে।