আমানউল্লাহ আমান দম্পতি ও ম.খা. আলমগীরের বিরুদ্ধে দূদকের মামলা
সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর এবং বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার পৃথক দুটি মামলা দায়ের করেছে।
মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় এবং সাবেক শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান নফহবংি২৪.পড়স কে জানান, বিকেল সাড়ে চারটায় দুদকের উপ--পরিচালক জীবন কৃঞ্চ রায় বাদী হয়ে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মহিউদ্দিন খানের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি এনবিআরের কাছে জমা দেওয়া আয়কর বিবরণীতে আইএফআইসি ব্যাংক কারওয়ান বাজার শাখায় থাকা ছয়টি ব্যাংক হিসাবের তথ্য গোপন করেছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক নফহবংি২৪.পড়স কে জানান, নামে--বেনামে থাকা বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আমানউল্লাহ আমান এবং তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকের উপ--পরিচালক আব্দুল্লাহ আল-জাহিদ মামলাটির বাদী।
