রাজধানীতে বহুতল গার্মেন্টস কারখানায় আগুন, ৩ কোটি টাকার ক্ষতি
রাজধানীর খিলক্ষেতে মঙ্গলবার সকালে বহুতল বিপনী বিতানে আগুন লেগে একটি গার্মেন্টস কারখানার দুটি তলা সম্পূর্ণ পুড়ে গেছে।
তবে এসময় কারখানার কাজ শুরু না হওয়ায় কোনো শ্রমিক হতাহত হয়নি। আগুনে তৈরি পোশাক এবং যন্ত্রপাতিসহ কমপক্ষে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।
পুলিশ জানায়, খিলক্ষেত বাজারে ১০ তলা বিপনী বিতান মান্নান প্লাজার অষ্টম ও নবম তলায় সকাল সাড়ে সাতটার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন নফহবংি২৪.পড়স --কে জানান, দমকল বাহিনীর বারিধারা ইউনিট থেকে তিনটি, কুর্মিটোলা থেকে দুটি, তেজগাঁও থেকে দুটি, টঙ্গি থেকে দুটি, সদর দপ্তর থেকে দুটি এবং একটি বিশেষ পানিবাহী গাড়িসহ মোট ১৩ টি গাড়ি আগুন নেভাতে কাজ করেছে। এ ছাড়া দমকল বাহিনীর একমাত্র হাইড্রোলিক মইও (টিটিএল) ব্যবহার করা হয়। সকালে কাজ শুরু হওয়ার আগে আগুন লাগায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে তিনি জানান।খিলক্ষেত থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শিহাব আহম্মেদ নফহবংি২৪.পড়স কে জানান, আগুনে কারখানায় রাখা তৈরি পোশাক এবং যন্ত্রপাতিসহ তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে মালিক পক্ষ থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছে।
