২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র ব্যবসায়ী নিহত

বরিশাল নগরীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত অস্ত্র ব্যবসায়ী ও কারাগারের আলোচিত ঠিকাদার শেখ ওমর আহম্মেদ (৪৮) মারা গেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 02:18 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

মঙ্গলবার ভোররাত সোয়া ৪ টার দিকে সেনাবাহিনীর বরিশাল বিভাগীয় অস্থায়ী ক্যাম্প মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উল্টোদিকে থানা কাউন্সিলের পাশে প্রায় ৩০ মিনিট ধরে অস্ত্র ব্যবসায়ী একটি গ্র“পের সঙ্গে র‌্যাব-- ৮ এর সদস্যদের বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি ওয়ান শুটার, একটি দোনলা দেশি সাটারগান, একটি একনলা দেশি সাটারগান, ১১ রাউন্ড তাজা গুলি এবং নগদ এক লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করেছে।

র‌্যাব-- ৮ এর মেজর জামিল জানান, নগরীর থানা কাউন্সিল এলাকায় অস্ত্র বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সশস্ত্র সন্ত্রাসী র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় গ্র“পের মধ্যে প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধের পর অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ওমরের লাশ উদ্ধার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম জানিয়েছেন, নিহত ওমরের বিরুদ্ধে থানায়, সদর উপজেলার রায়পাশা--কড়াপুরের মালেক-- হাকিম জোড়া খুন, নগরীর বেলতলার কালা বাবুল-- লিটন জোড়া খুন এবং জেলখানার ঠিকাদার আজাহার গাজী হত্যা মামলার আসামী।

এ ছাড়া তিনি বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাবেক পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টুর বাসায় ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামী।