হারিছ চৌধুরীর বাড়িতে পাওয়া গেল শুধু দুটি ময়ূর
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বাড়ি থেকে দুটি ময়ূর উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার তার গুলশানের বাড়িতে যৌথবাহিনীর প্রায় শতাধিক সদস্য ব্যাপক তল্লাশি চালিয়ে দুটি ময়ূর ছাড়া আর কিছুই পায়নি।
উদ্ধার করা ময়ূর দুটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, দূর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের শতাধিক সদস্য বিকেল পাঁচটার দিকে গুলশান দুই নাম্বারের ৫৩ নং সড়কে হারিছ চৌধূরীর বাড়িতে তল্লাশি চালায়। তবে বাড়িতে ওই দুটি পাখি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
অভিযানে অংশ নেওয়া গুলশান থানার এসআই মোঃ বাছেদ নফহবংি২৪.পড়স কে জানান, অভিযানের সময় পুরো বাড়িটি খালি পাওয়া যায়। সেখানে কোন আসবাবপত্র বা অন্য কোন মালামাল ছিল না। অভিযানের আগেই সব সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
