অপরাধীদের সম্পর্কে তথ্য জানার কারণেই খুন হয় দুই র্যাব সদস্য
অপরাধীদের সম্পর্কে তথ্য জেনে ফেলার কারণেই হত্যা করা হয় দুই র্যাব সদস্যকে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাও জানা গেছে। তবে তাদের ধরার জন্য এখনই নাম প্রকাশ করা হচ্ছে না। সাভারে দুই র্যাব সদস্য হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আকতারুজ্জামান নফবংি২৪.পড়স কে এ তথ্য জানিয়েছেন।
সোমবার বিকাল পাঁচটায় নফবংি২৪.পড়স কে তিনি বলেন, “দুই র্যাব সদস্য হত্যার কারণ জানতে পেরেছি আমরা। অপরাধীদের সম্পর্কে গোপন তথ্য জেনে ফেলার কারণে ওই দুজনকে হত্যা করা হয়। গ্রেপ্তারের স্বার্থে হত্যাকারীদের নাম প্রকাশ করা যাচ্ছে না।”
হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সোমবার ভোরে শেরপুর থেকে র্যাব সদস্যরা মোঃ মোস্তাক (২৮) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। সে আমিনবাজারের ব্যবসায়ী হযরত আলীর ছেলে। র্যাব সদর দপ্তরের একটি বিশেষ দল শেরপুর উপজেলা সদরে এক আত্মীয়ের বাসায় লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া মেজর আব্দুল হামিদ নফহবংি২৪.পড়স কে বলেন, “দুই র্যাব সদস্য হত্যার সঙ্গে মোস্তাক জড়িত কিনা তা আমরা নিশ্চিত না। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যও হতে পারে।”
শেরপুরের পুলিশ সুপার গাজী জসিমউদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেছেন, “র্যাব সদর দপ্তরের একটি বিশেষ দল একজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এর বেশি কিছু আমার জানা নেই।”
এদিকে আগেরদিন গ্রেপ্তার করা তাজুল ইসলাম, ফয়সাল ও মহসিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে। সোমবার তাদের ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আকতারুজ্জামান সাত দিনের রিমান্ড আবেদন জানান।
শুনানির পর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার সিদ্দীকা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, সাভারের আমিনবাজারে শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা গুলি করে র্যাব--১১ এর উপ--সহকারি পরিচালক (ডিএডি) হুমায়ুন কবির এবং সৈনিক ফুল মিয়াকে হত্যা করে। আমিনবাজার সালেহপুর ব্রিজের পাশে টিসিবি ইটভাটায় সন্ত্রাসীরা লুকিয়ে আছেÑÑ এই কথা বলে ডেকে নিয়ে তাদের হত্যা করা হয়।
ওই ঘটনায় সাভার থানার সহপরিদর্শক (এসআই) নাসিম উদ্দিন বাদী হয়ে ওই থানাতেই একটি মামলা দায়ের করেন।
