ফরিদপুরে পরিবহন শ্রমিক নেতা গ্রেপ্তার
ফরিদপুরের আন্তঃজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ ওলিউর রহমানকে (৫৫) রোববার দুপুর দেড়টায় যৌথবাহিনী তার পশ্চিম খাবাসপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে যৌথবাহিনী সূত্রে জানা গেছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই নাজমুল হক জানান, শেখ ওলিউর রহমানকে জরুরি বিধি আইনে এক মাসের আটকাদেশ দেওয়া হয়েছে।
