রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাঙ্গামাটি শহরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাকের নিচে চাপা পড়ে এ্যালি মারমা (১৬) নামে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
আহতরা হলেন মোহিনী চাকমা (১৭) ও ট্রাফিক পুলিশ জাকির হোসেন। মোহনী চাকমাকে আশংকাজনক অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ্যালি মারমা ও মোহিনী চাকমা হেঁেট দেবাশীষ নগরের বাসায় ফেরার সময় ভেদভেদীর সিও অফিস সংলগ্ন এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১১২০৬৪) তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই এ্যালি মারমা মারা যান। গুরুতর আহত হন মোহিনী চাকমা। ওই সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ জাকির হোসেনও আহত হন।
সেনাবাহিনীর সদর জোনের সেনাসদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
