বাগেরহাটে গাড়িচাপায় শিশুর মৃত্যু
বাগেরহাটের মোল্লাহাটে দ্রুতগামী প্রাইভেট কারের চাকায় পিষ্ট হয়ে অকুল চন্দ্র বিশ্বাস (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
মোল্লাহাট উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাগেরহাট--মাওয়া মহাসড়কে শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। শিশুটি এ সময় রাস্তা পার হচ্ছিল।
পুলিশ জানায়, অকুল বোয়ালিয়া গ্রামের বিধু বিশ্বাসের ছেলে। ঘটনাস্থলেই সে মারা যায়। গোপালগঞ্জের দিক থেকে আসা প্রাইভেট কারটি আটক করা যায়নি।
