চেক জালিয়াতির অভিযোগে রাজউকের পরিচালকসহ ৩ জন গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা বুধবার চেক জালিয়াতির সঙ্গে জড়িত অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অর্থ ও হিসাব শাখার পরিচালকসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ হুমায়ন খান, উপ--পরিচালক (অর্থ ও হিসাব) আবু কাওসার মল্লিক এবং প্রশাসনিক শাখার নিম্নমান সহকারি মোহাম্মদ হাসান। তাদের টিকাটুলীতে র্যাব-৩ এর কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাব সূত্র জানায়, রাজউকের সচিব আতাউল হক মোল্লা ২০০৫ সালের ১৪ জুন মতিঝিল থানায় চেক জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করেন। ১৯টি বিলে প্রায় ৮৭ টাকার বিপরীতে ১৯টি চেক জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংক--ফকিরাপুল শাখা, বাংলাদেশ কৃষি ব্যাংক--প্রধান কার্যালয়, মতিঝিল এবং সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক--প্রধান শাখা, মতিঝিল থেকে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৯৩ টাকা তোলা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলা দায়েরের পর রাজউক তা সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন জানায়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলার তদন্তভার র্যাব-৩ কে দেওয়া হয়। তদন্ত চলকালে র্যাব--৩ এর পরিচালকের নির্দেশে গত ১৩ ফেব্র“য়ারি রাজউকের হিসাব শাখার ক্যাশিয়ার মোঃ হারুন--অর রশীদ এবং হিসাব সহকারি সানাউল্ল্যাহ ও বাবুল পালকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যে চেক রক্ষনাবেক্ষনকারী হারুন-উর রশীদ আদালতে ¯ী^কারোক্তিমূলক জবানবন্দি দেন।
স্বীকারোক্তি মোতাবেক র্যাব-৩ এর একটি দল চেক জালিয়াতির সঙ্গে জড়িত অভিযোগে বুধবার বিকেল চারটার দিকে রাজউক ভবন থেকে হিসাব শাখার পরিচালকসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে।
র্যাব--এর কর্মকর্তা এএসপি সিরাজ সন্ধ্যায় নফহবংি২৪.পড়স কে জানান, চেক জালিয়াতির সঙ্গে জড়িত অন্য আসামিদের আটকের জন্য রাজউকের তিন কর্মকর্তাকে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
