২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে পৌনে ৫ হাজার বোতল ফেন্সিডিল আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামের একটি বাগান থেকে সোমবার রাতে ৪ হাজার ৭শ ৫৫ বোতল ফেন্সিডিল আটক করেছে বিডিআর।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 05:34 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বাংলাদেশ রাইফেলস ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আকতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জের কিরনগঞ্জ এলাকার একবরপুর গ্রামের একটি আমবাগান সংলগ্ন জমিতে লুকানো এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

দুই বছরের মধ্যে ফেন্সিডিলের এটি সবচেয়ে বড় চালান বলে জানান আকতার হোসেন।