তিনটি অতিরিক্ত সচিব পদে রদবদল
প্রশাসনের তিনটি অতিরিক্ত সচিব পদে রদবদল করেছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইলিয়াছ আহমেদকে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. খন্দকার রাশেদুল হককে পরিকল্পনা উন্নয়ন একাডেমির মহাপরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নাছির উদ্দিন আহমেদকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এ তথ্য জানানো হয়।
