ঘুষ গ্রহণ ও চাঁদাবাজির অভিযোগে সার্জেন্ট প্রত্যাহার
প্রকাশ্যে ঘুষ গ্রহণ ও চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জ সদরে কর্মরত পুলিশ সার্জেন্ট সোহেল মাসুদকে রোববার প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন জানান, গাড়ি চালকরা ওই সার্জেন্টের বিরুদ্ধে চাঁদাবাজি ও ঘুষ গ্রহণের অভিযোগ আনে। এর পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘অভিযোগ তদন্ত করার জন্য দুই সদস্যবিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
