২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের দুটি দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়ের করা ‘ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং’ এবং ‘টেলি কমিউনিকেশন’ সংক্রান্ত দুটি দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ আবার পিছিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 04:12 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে রোববার রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির হয়নি জানিয়ে সময় চাইলে বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন ২৭ ফেব্রæয়ারি সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ধার্য করেন।

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে এইচ এম এরশাদ আদালতে হাজির হন। তার হাজিরার কাগজে স্বাক্ষর করেন এ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম।

তেজগাঁও থানায় ১৯৯২ সালের ২৯ ফেব্রæয়ারি ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং সংক্রান্ত দুর্নীতির মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরোর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মতুর্জা। সে বছরেরই ২৭ অক্টোবর মামলাটিতে অভিযোগপত্র দেওয়ায় দুই বছর পর ১৯৯৪ সালের ১৫ সেপ্টেম্বর সম্পূরক চার্জশিট দেওয়া হয়।

অন্যদিকে, টেলি কমিউনিকেশন মামলায় ২০০৩ সালের ৭ মে এরশাদসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।