মির্জা আব্বাস, হাফিজ ইব্রাহীম, ইঞ্জিনিয়ার মোশাররফ, আনহ আখতার ও কাইয়ূম গ্রেপ্তার
দুর্নীতি দমন কমিশনে হিসাব দাখিলের শেষ দিনে হিসাব দিতে এসে দুপুর সোয়া ১টা পর্যন্ত আটক হয়েছেন কমপক্ষে পাঁচজন। বিচার আদালতে আত্মসমর্পন করেছেন অন্য একজন।
এ ছাড়াও হিসাব দাখিল করেছেন কারাগারে আটক বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, দুই প্রতিমন্ত্রী মীর নাসির উদ্দিন ও আমানউল্লাহ আমান এবং উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, আলী আসগার লবী, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ও সালাহউদ্দিন আহমেদ এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, সালমান রহমান ও আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), গিয়াস উদ্দিন আল মামুন, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম ও সিবিএ নেতা ফিরোজ মিয়ার প্রতিনিধিরা। সেগুনবাগিচায় কমিশন কার্যালয় থেকে জানাচ্ছেন, জাকারিয়া কাজল, আহমেদ দীপু, সুমন মাহমুদ, সুমন মাহবুব ও প্রদীপ চৌধুরী।
রোববার সকালে হিসাব দাখিল করে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গোয়েন্দা পুলিশ ও ঢাকা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার মোঃ আব্দুল কাইয়ুমকে র্যাব গ্রেপ্তার করে। বেলা পৌনে ১১টায় যৌথবাহিনী আটক করে সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেনকে। বেলা পৌনে একটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম। এর পরপরই যৌত বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেন মির্জা আব্বাসকে। (আরও তথ্যসহ-৬)
দুপুর সোয়া ১২টায় হিসাব দাখিল করতে কমিশনের আসেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস স্ত্রী ও কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি যখন কমিশনের দোতলায় পরিচালক মোঃ তানকিন হক সিদ্দিকীর কক্ষে প্রবেশ করেন, তখনই তার পিছু পিছু যৌথবাহিনী ও র্যাবের দুটি আলাদা দল দোতলায় উঠে ওই কক্ষের বাইরে অবস্থান নেয়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে যৌথবাহিনীর সদস্যরা সেখানে অবস্থানরত সাংবাদিকদের বের করে দেন। দোতলায় ওঠার সিঁড়ি ও তার আশেপাশের এলাকা থেকেও এ সময় সবাইকে সরিয়ে দেওয়া হয়।
পৌনে একটায় হিসাব দাখিল করে বের হলে যৌথবাহিনীর সদস্যরা তাকে ঘিরে ধরেন। একটা ১০ মিনিটে যৌথবাহিনীর প্রহরায় তাকে দোতলা থেকে নামানো হয় এবং সেনাবাহিনীর গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
বেলা ১টা ৭ মিনিটে পরিচালকের কক্ষ থেকে বেরিয়ে আসেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা মির্জা। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, æমির্জা আব্বাস সব সময় ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই তিনি আজ সম্পদের হিসাব দিতে এসেছিলেন।”
গ্রেপ্তারের সময় ইঞ্জিনিয়ার মোশাররফের সঙ্গে গোয়েন্দা পুলিশের সদস্যদের কিছুটা ধাক্কাধাক্কি হয়।
এ ছাড়া নারায়ণগঞ্জের সাবেক বিএনপি সাংসদ মুহম্মদ গিয়াসউদ্দিন রোববার সকালে নারায়ণগঞ্জের আদালতে আত্মসমর্পন করেন।
কারাগারে আটক তরিকুল ইসলামের পক্ষে এডভোকেট দেবাশীষ ও তার ছেলে সুমিত ইসলাম, মীর নাসিরউদ্দিনের পক্ষে তার আইনজীবী মেসবাহ উদ্দিন, আমান উল্লাহ আমানের পক্ষে তার প্রতিনিধি অ্যাডভোকেট কাজী শাহাজউদ্দিন মিন্টু, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে তার আইনজীবী আকমল হোসেন ও আলী আসগার লবীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট জহিরুল হোসেন দুর্নীতি দমন কমিশনে হিসাব দাখিল করেন।
কমিশনের পরিচালক নাসরিন আরা সুরাত আমিনের কাছে হিসাব দাখিল করতে এসেছিলেন আওয়ামী লীগ নেতা এইচবিএম ইকবালের প্রতিনিধি তার স্ত্রী মমতাজ ইকবাল। তিনি বলেন, ইকবাল হৃদরোগে আক্রান্ত বলে কমিশনে আসতে পারবেন না। কিন্তু কমিশনের কর্মকর্তা তার হিসাব গ্রহণ করেননি। জরুরি ক্ষমতা অধ্যাদেশ অনুসারে কারাগারে আটক নন নোটিশ পাওয়া এমন সবাইকে উপস্থিত হয়ে হিসাব দাখিল করতে হবে।
এদিকে আটক সালমান এফ রহমানের প্রতিনিধির কাছ থেকে হিসাব নিয়েছেন কমিশনের পরিচালক মোঃ তানকিন হক সিদ্দিকী।
সালাহউদ্দিন আহমেদের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট তানভীর ইসলাম এবং আ হ ম মোস্তফা কামাল ও চৌধুরী আলমের আইনজীবীরা হিসাব দাখিল করেন দুদক পরিচালক বেগম জাহানারা পারভীনের কাছে।
মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে তার আইনজীবী খ ম রেজাউল করিম এবং বিটিটিবির সিবিএ নেতা ফিরোজ মিয়ার পক্ষে তার ছেলে আফজালুর রহমান হিসাব দাখিল করেন দুদক পরিচালক আব্দুল ওয়াদুদের কাছে।
গত ১৮ ফেব্রæয়ারি দুদকের এক তথ্য বিবরণীতে জরুরি অধ্যাদেশ ২০০৭ এর সংশোধনী বিধির আওতায় ওই ৫০ জনের তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের সব স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব দিতে বলা হয়। উল্লিখিত সময়ের মধ্যে সম্পত্তির হিসেব দিতে ব্যর্থ হলে সরকার তালিকাভূক্তদের সম্পদ ক্রোক করবে বলে ওই নোটিশে বলা হয়েছে।
৭২ ঘন্টার সেই সময়সীমা শেষ হচ্ছে রোববার বিকেল ৫টায়। এর আগে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মধ্যে সম্পত্তির হিসাব দিয়েছেন মাত্র পাঁচ জন। এরা হলেন সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর (জেল থেকে পাঠিয়েছেন), বিএনপির সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের সাবেক সাংসদ মো. শাহজাহান চৌধুরী, যমুনা গ্রæপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল এবং সোনালী ব্যাংক সিবিএ সভাপতি বিএম বাকির হোসেন।
ওই তথ্য বিবরণীতে আরও বলা হয়েছিলো, বৈধ জানা আয়ের সঙ্গে ওই ৫০ জনের সম্পত্তির পরিমাণ প্রাথমিকভাবে অসঙ্গতিপূর্ণ প্রতীয়মান হওয়ায় তাদের অথবা তাদের পরিবারের সদস্যদের বা তাদের পক্ষে অন্য কারো নামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব ও উৎস নোটিশ জারির ৭২ ঘণ্টার মধ্যে কমিশনকে জানাতে হবে।
তালিকায় থাকা বিএনপি নেতারা হচ্ছেন-- সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, এম তরিকুল ইসলাম, মীর্জা আব্বাস, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আমান উল্লাহ আমান, উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আলী আসগার লবী, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, হাফিজ ইব্রাহিম, নাসের রহমান, প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী, মোহাম্মদ গিয়াসউদ্দিন, রশিদুজ্জামান মিল্লাত, সালাহউদ্দিন আহম্মেদ, ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, সিলেটের ওয়ার্ড কমিশনার আরিফুল হক চৌধুরী, সোনালী ব্যাংক সিবিএ নেতা বিএম বাকির হোসেন ও টিঅ্যান্ডটি সিবিএ নেতা ফিরোজ মিয়া।
তালিকায় থাকা আওয়ামী লীগ নেতারা হলেন, মোহাম্মদ নাসিম, মহিউদ্দিন খান আলমগীর, আবুল হাসানাত আবদুল্লাহ, সালমান এফ রহমান, আক্তারুজ্জামান চৌধুরী বাবু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, ডা. এইচ বি এম ইকবাল, হাজী মোঃ সেলিম, জয়নাল হাজারী, শামীম ওসমান, জাহাঙ্গীর কবির নানক, লোটাস কামাল, মীর্জা আজম, হাজী মকবুল হোসেন, মহিউদ্দিন আহমেদ, মোস্তফা রশিদী সুজা এবং পঙ্কজ দেবনাথ।
জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও ইসলামী ঐক্যজোটের সাবেক সাংসদ মুফতি শহিদুল ইসলামের নামও রয়েছে এই তালিকায়।
এছাড়া, বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, যমুনা গ্রæপের কর্ণধার নূরুল ইসলাম বাবুল, বসুন্ধরা গ্রæপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান (শাহ আলম), সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন, এনবিআরের সাবেক সদস্য জহুরুল হক ও সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সহকারী একান্ত সচিব (রাজনৈতিক) আব্দুল কাইয়ুমের সম্পদেরও হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন।
