২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর জেলা পিপি মারুফ ঢাকায় গ্রেপ্তার

মেহেরপুর জেলা যুবদল সাধারণ সম্পাদক এবং সরকারি আইনজীবী (পিপি) মারুফ আহমদকে শনিবার যৌথ বাহিনীর সদস্যরা রাজধানীর গুলিস্তান থেকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 10:32 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

মারুফ মেহেরপুর জেলা বিএনপি সভাপতি এবং বিএনপি দলীয় সাবেক সাংসদ মাসুদ অরুনের ছোট ভাই। গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে পল্টন থানা পুুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার দুপুরে যৌথ বাহিনীর সদস্যরা গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে।

মারুফ আহমেদ এর আগে ২০০২ সালে অপারেশন ক্লিনহার্ট চলার সময় সেনা সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।   

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল রাতে নফহবংি২৪.পড়স কে জানান, মারুফ আহমেদ বর্তমানে পল্টন থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন মামলা দায়ের হয়নি।