ত্রাণ আত্মসাতে অভিযুক্ত সাংসদদের কাছে ব্যাখা চাইবে বিএনপি
বিএনপি সরকারী ত্রাণ সামগ্রী আত্মসাতে অভিযুক্ত দলের সাবেক সাংসদদের কাছে ব্যাখা চাইবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইতিমধ্যে এ ব্যাপারে দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে দায়িত্ব দিয়েছেন বলে দলীয় সূত্র জানায়।
মহাসচিব আগামী দুইএক দিনের মধ্যে অভিযুক্ত সাংসদদের কাছে ব্যাখা চাওয়া শুরু করবেন বলেও সূত্র জানায়।
