আগুন লেগে চট্টগ্রামে দুটি গুদামসহ ২০টি ঘর পুড়ে গেছে
চট্টগ্রামে আগুনে দুটি গুদামসহ ২০টি ঘর পুড়ে গেছে।
শনিবার ভোর রাত পৌনে চারটার দিকে কর্ণফুলী শাহ আমানত ব্রিজের কাছে আব্দুল¬াহ আল নোমান কলেজের পিছনের একটি বস্তিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার ভোর পৌনে চারটার দিকে বিড়ি সিগারেটের জলন্ত টুকরো থেকে বায়তুল আমান অটো ওয়েস্ট রিফাইনারি কটন মিলের গুদামে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার আগে আগুন দ্রুত পাশের বস্তিতে ছড়িয়ে পড়লে ১৮টি বসত ঘর পুড়ে যায়।
