পটুয়াখালীতে হত্যা মামলার রায়ে স্বামীর ফাঁসির আদেশ
পটুয়াখালীতে নাসিমা হত্যা মামলার রায়ে তার স্বামী আল--আমিন ওরফে সনেটকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. মজনুল আহসান বৃহস্পতিবার এ রায় দেন। সনেট অবশ্য পলাতক।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সনের ১৮ জুন শহরের কাঠপট্টি এলাকায় নেশাখোড় রিক্সা চালক সনেট স্ত্রীকে মারধর ও পরে গলাটিপে হত্যা করে।
ঘটনাটিকে সনেট আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য নাসিমার গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
ওই দিন নিহতের বাবা মো. হাফেজ সিকদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় সনেটকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
