২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা, মহিলা ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫

বাগেরহাটের মোরেলগঞ্জ থানার চিংড়িখালি ইউনিয়নে রজব আলী শিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয় মহিলা ইউপি সদস্য রুলিয়া বেগমসহ একই পরিবারের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 07:10 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

পুলিশের হাতে আটক হওয়াদের মধ্যে রয়েছেন রুলিয়া বেগমের স্বামী আব্দুল খালেক হাওলাদার, শ্বশুর আব্দুল আজিজ হাওলাদার এবং দুই চাচা শ্বশুর আব্দুল কাদের হাওলাদার ও আলমগীর হাওলাদার।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, স্থানীয় খালের দুই পারের অধিবাসীদের নারকেলবাড়িয়া হাটে আসা না আসা নিয়ে নিহতের সঙ্গে রুলিয়া বেগমের পরিবারের আগে থেকেই শত্র“তা ছিল। এরই জের ধরে বুধবার দুপুরে নারকেলবাড়িয়া হাটে নির্মম পিটুনির শিকার হয়ে বৃদ্ধ রজব আলী মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা কোনো মামলা হয়নি। ময়না তদন্তের জন্য নিহতের লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।