ঘুষ নিতে গিয়ে সিলেটে এসআই গ্রেফতার
ঘুষ নিতে গিয়ে মঙ্গলবার রাতে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন সিলেটের কানাইঘাট থানার সাব ইন্সপেক্টর (এসআই) সৈয়দ মওদুদ আহমদ রুমি।
ঘটনার তিন ঘণ্টার মধ্যেই দুর্নীতি দমন কমিশনের সিলেট অঞ্চলের উপপরিচালক একই থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
কানাইঘাট থানার এএসআই খোরশেদুর রহমান রাত সাড়ে এগারোটায় নফহবংি২৪.পড়স-কে জানান, মঙ্গলবার রাত ৮টায় কানাইঘাট থানার ভেতরে এক প্রবাসীর কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় সাদা পোশাকের র্যাব সদস্যরা এসআই রুমিকে গ্রেপ্তার করে।
কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমদও এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মঙ্গলবার রাত দশটার দিকে নফহবংি২৪.পড়স- কে বলেন, ঘুষ নেওয়ার সময় এসআই রুমিকে গ্রেপ্তার করা হয়েছে।
এএসআই খোরশেদুর রহমান আরও জানান, এ ঘটনায় রাত পৌনে এগারোটায় দুর্নীতি দমন কমিশনের সিলেট অঞ্চলের উপপরিচালক নাসির উদ্দিন বাদি হয়ে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
