২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শান্তি মিশনে যোগ দিতে ১১৬ পুলিশ সদস্যের কঙ্গো যাত্রা

জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যোগ দেওয়ার উদ্দেশে বাংলাদেশ পুলিশের ১১৬ সদস্যের একটি দল মঙ্গলবার কঙ্গো যাত্রা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 09:48 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

জাতিসংঘের একটি ভাড়া করা বিমানে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তারা জিয়া অন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন বলে পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি কমান্ডার মোঃ আব্দুল আলীম মাহমুদের নেতৃত্বে ডিএমপির দুই জন অতিরিক্ত পুলিশ সুপার, চারজন সিনিয়র এএসপি, একজন এএসপি এবং একজন চিকিৎসকসহ অন্যান্য পদবীর মোট ১১৬ জন পুলিশ সদস্য এই দলে অন্তর্ভূক্ত রয়েছেন।