প্রভাবমুক্ত হবে কি একুশের অনুষ্ঠান?
প্রশাসনের সব জায়গার মত সাংস্কৃতিক অঙ্গনেও বিগত চারদলীয় জোট সরকারের ছিল নগ্ন হস্তক্ষেপ। ব্যতিক্রম ছিল না মহান একুশেও।
কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের অনুষ্ঠানের কী কী গান ,কবিতা, বক্তব্য প্রদান করা যাবে বা যাবে না তার নির্দেশিকা আসতো প্রধানমন্ত্রীর কার্যালয়, হাওয়া ভবন এবং ছাত্রদলের কাছ থেকে। আর চারদলীয় জোট সমর্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসন তৎপর ছিল ওই এজেন্ডা বাস্তবায়নে। ফলে সে সময়ে একুশের অনুষ্ঠানে একুশের কবি ও শিল্পী হিসাবে খ্যাতদের কবিতা ও গান গাওয়া হয়নি। হয়েছে বিএনপি জামায়াত জোট সরকারের একনিষ্ঠ ভক্ত আবদুল হাই শিকদারের মতো চারদলীয় জোট সমর্থিত নবীন ও তরুণ কবিদের কবিতা পাঠ। অনুষ্ঠানে তুলে ধরা হয়নি মহান ভাষা আন্দোলনের ইতিহাস। স্বীকার করা হয়নি একুশে ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অবদানকে। এক প্রকার নিষেধাজ্ঞা ছিল ‘বঙ্গবন্ধু’ শব্দটির উপর। যেমন, ২০০৪ সালের জাতীয় কবিতা উৎসবে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পড়ার কারণে কবি উদয়ন আনামকে নির্দয়ভাবে প্রহার করেচিল ছাত্রদল কর্মীরা।
সরকারের পরিবর্তন হলেও এবারের একুশের অনুষ্ঠানেও তাদের প্রভাব থাকতে পারে বলে অভিমত জানিয়েছেন একুশে ঘোষণা মঞ্চ ব্যবস্থাপনা উপ-কমিটির অন্যতম সদস্য ও উপস্থাপক ড. মুহাম্মদ সামাদ। নফহবংি ২৪.পড়স কে তিনি জানান, এ ক’বছর একুশের অনুষ্ঠানে বাড়াবাড়ি ছিল। চারদলীয় জোট সমর্থিত উপাচার্য, সিন্ডিকেট, প্রশাসন, ছাত্রদল একুশের অনুষ্ঠানে অবৈধভাবে প্রভাব বিস্তার করেছে। এবারও তাদের প্রভাব থাকতে পারে বলে তার অভিমত। কারণ, যারা আগে প্রভাব বিস্তার করতো তারাতো এখনো আছে।
তবে এ ব্যাপারে একুশের ঘোষণা মঞ্চের অন্যতম উপস্থাপক রোবায়েত ফেরদৌস বার্তাসংস্থা নফহবংি ২৪.পড়স কে বলেন, এবারের অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের কোনো প্রভাব থাকবে না। বিএনপি-জামায়াত সমর্থিত অখ্যাত কবিদের কবিতা পাঠ হবে না। কবি এবং কবিতার মূল্য অনুযায়ী কবিতা পাঠ করা হবে।
সর্ষের মধ্যে ভূত: প্রথমবারের মতো দলীয় রাজনীতি প্রভাবমুক্ত হয়ে একুশে ফেব্র“য়ারি উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে একুশে উদযাপন কমিটি। যদিও একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটিসহ ১০টি উপ-কমিটিতে বিএনপি জামায়াত সমর্থিত শিক্ষকদের শীর্ষস্থানীয় পদে থাকায় সর্ষের মধ্যে ভূত আছে বলে মনে করছেন অনেকে। কেননা প্রতিবারের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপাতিকে সমন্বয়কারী/আহ্বায়ক করে একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি করা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. সদরুল আমীন হচ্ছেন বিএনপি--জামায়াতের একনিষ্ঠ সমর্থক। এছাড়া একুশে উদযাপন কমিটির ১০টি উপ কমিটির প্রায় সবগুলোর আহ্বায়ক ও সদস্য সচিবও বিএনপি-জামায়াত সমর্থিক শিক্ষকরা আছেন। ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কতটা নির্দলীয়ভাবে একুশে উদযাপন হবে সে ব্যাপারে সন্দিহান অনেকেই।
এবারও রীতি ভাঙা হচ্ছে: শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে এবারো রীতি ভাঙা হতে পারে বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের পর ফুল দেওয়ার কথা বিশ্ববিদ্যালয় উপাচার্যের। কিন্তু একুশে উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, ২০০৫ সালের মতো শহীদ মিনারে পর্যায়ক্রমে এবার ফুল দেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, বিভিন্ন কূটনীতিক মিশনের প্রধান, ভাষাসৈনিক, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্যসহ আর সবাই।
