২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পরিবর্তন

সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার বাদীর সাক্ষ্য নেওয়া হয়নি। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল --১ এ সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 05:35 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

আসামী পক্ষের আইনজীবী এটিএম আকবর সোমবার সাক্ষ্য গ্রহণের প্রস্তুতির জন্য একদিন সময় প্রার্থনা করলে আদালত মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

সাক্ষ্য গ্রহণ উপলক্ষে গৌতম হত্যা মামলার জামিনপ্রাপ্ত পাঁচ আসামী এবং জেলে থাকা তিন আসামীকে পুলিশ পাহারায় আদালতে বিচারক শাহেদ নূর উদ্দিনের সামনে হাজির করা হয়।

হত্যা মামলার নয়জন আসামীর মধ্যে একজন পলাতক রয়েছে।

২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর শাখা প্রধান গৌতম দাসকে তার কার্যালয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।