১২ বছর ধরে ঝুলে আছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন
এক যুগেরও বেশি সময় ধরে ‘রহস্যজনক’ পরীক্ষা--নিরীক্ষার বেড়াজালে আটকে থাকা প্রস্তাবিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি শিগগিরই আলোর মুখ দেখতে পারে।
অধ্যাদেশ জারি করে অচিরেই এ আইন প্রণয়ন করা হবে বলে তত্ত্বাবধায়ক সরকারের নীতি--নির্ধারণী সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, আইনটি প্রণয়ন করা খুবই জরুরি। এই আইনের খসড়াটি পরীক্ষা--নিরীক্ষা করা হচ্ছে। তিনি এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন ।
বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ জানান, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের খসড়াটি উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠানোর প্র¯ত্ততি চলছে। এ ব্যাপারে অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি কাজ করছে। যাবতীয় প্র¯ত্ততি সম্পন্ন করে বিলটি আগামী দুই মাসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো সম্ভব হবে বলে আমি আশা করছি।”
উল্লেখ্য ড. ফখরুদ্দীন আহমদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশের জনসাধারণের, বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। বিভিন্ন দ্রব্যের সরবরাহ বৃদ্ধি দ্রব্য মূল্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। বাজারকে স্বাভাবিক ও সঠিকভাবে পরিচালিত হতে দিলে নিয়মিত সরবরাহ বৃদ্ধির মাধ্যমে দ্রব্যমূল্য সঠিকভাবে নিরুপিত হবে, যাতে ভোক্তা এবং উৎপাদনকারী উভয়ের স্বার্থ সমানভাবে বজায় থাকে।”
উল্লেখ্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের খসড়াটি তৈরি করেছিলেন বিচারপতি নাইমুদ্দিন আহমেদ। ১৯৯৯ সালে বিলটির মতামত দেয়ার সময় ল’ কমিশনের সদস্য ছিলেন তিনি।
বিচারপতি নাইমুদ্দিন আহমেদ এ প্রসঙ্গে নফহবংি২৪.পড়স কে বলেন, “বাংলাদেশে এখন এ আইন প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করা খুবই জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের অহেতুক ঊর্ধ্বগতি এবং ভেজাল খাদ্যদ্রব্য ও নকল ওষুধ যেভাবে দিন দিন বিস্তার লাভ করছে তা নিয়ন্ত্রণ করতেই মূলত এ আইনের প্রয়োজন।”
তিনি আরো বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক শ্রেণীর অসাধু শিল্পপতি ও ব্যবসায়ীর কারণেই বিলটি আইনে পরিণত হচ্ছে না।”
বানিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনটি রাজনৈতিক সরকার ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাবিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি প্রনয়নের উদ্যোগ নিয়েও ‘রহস্যজনক’ কারণে পিছু হঠে।
সরকারগুলো নানা রকম গবেষণা ও পরীক্ষা--নিরীক্ষা, কর্মশালা আয়োজন, বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত গ্রহণ এবং একের পর এক কমিটি গঠনের মাধ্যমে সময়ক্ষেপণ করে আইন প্রণয়ন করা থেকে বিরত থেকেছে।
প্রস্তাবিত আইনটি চূড়ান্ত করে পাঁচ বার মন্ত্রিপরিষদ বিভাগেও পাঠানো হয়। মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হয় তিনবার।
আইনটি প্রণয়নে সরকারগুলোর অনীহার রহস্য উদঘাটন করতে গিয়ে জানা গেছে, এর পেছনে রয়েছে দেশের একটি প্রভাবশালী মহল। যখনই কোন সরকার আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে তখনই এ প্রভাবশালী মহলটি তৎপর হয়ে উঠেছে। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের ’ম্যানেজ’ করে বার বার সফল হয়েছে এ মহলটি।
অনুসন্ধানে আরো জানা যায়, প্রভাবশালী মহলটিতে রয়েছে দেশের বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী, কালোবাজারি ও মজুদদাররা।
ভোক্তাদের অধিকার রক্ষায় আইনটি প্রণয়ন করা হলে তাদের সব বেআইনি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। আর স্বাভাবিকভাবেই বিপুল অঙ্কের অবৈধ মুনাফা থেকে বঞ্চিত হবে তারা। এছাড়া কারাদণ্ড ও জরিমানার বিষয়টি তো রয়েছেই।
এ মহলটি বিভিন্ন রাজনৈতিক দলের বড় ‘তহবিল যোগানদাতা’ও। এদের মধ্যে কেউ কেউ সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত অথবা ক্ষমতাসীন দলের নেতাদের নিকট আতœীয় বা ব্যবসায়িক অংশীদারও। ফলে সরকারের উপর সহজেই প্রভাব বিস্তার করেছেন তারা।
প্রস্তাবিত আইনে যা আছে :
পণ্যের অবৈধ মজুদ, ভেজাল পণ্য বিক্রয়, ওজনে কারচুপি, নকল পণ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন প্রদান, নিম্নমান ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য প্রস্তুত ও বিক্রয়সহ ১৯ ধরনের অপরাধের কথা উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে।
অপরাধের জন্য এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে আইনের খসড়ায়।
আইনটির সুফল যাতে জনগণ দ্রুত পেতে পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।
এছাড়া আইনটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য একটি পৃথক অধিদপ্তর গঠন করার কথাও বলা আছে।
