পাবনায় তারেকের বিরুদ্ধে মানহানি মামলার তদন্ত শুরু
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে পাবনায় দায়ের করা মানহানি মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল হাফিজ তদন্ত পরিচালনা করেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-- সভাপতি এম. সাইদুল হক চুন্নু গত বছরের ৩০ নভেম্বর পাবনার আমলি আদালত--১ এ মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার আদালতে মামলার বাদী এম সাইদুল হক চুন্নু, সাক্ষী জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম ও সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ সামাদের বক্তব্য রেকর্ড করা হয়।
