প্রণব মুখার্জি ১৯ ফেব্র“য়ারি ঢাকা আসছেন
দিল্লিতে অনুষ্ঠেয় চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মূখার্জি ১৯ ফেব্র“য়ারি ঢাকায় আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রণবের ঢাকা সফরের ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বৃহষ্পতিবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে অবহিত করেছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের সময় ইয়াজউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
প্রণব মূখার্জি তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে বাংলাদেশকে সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আনুষ্ঠানিক নিমন্ত্রণপত্র তুলে দেবেন বলে জানা গেছে।
আগামী ৩ ও ৪ এপ্রিল দিল্লিতে চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
