২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় ২ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক ২ পাকিস্তানি

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ২ কোটি টাকারও বেশি মূল্যের বৈদেশিক মূদ্রা আটক করেছে কাস্টমসের গোয়েন্দা বিভাগ। এসব মূদ্রা পাচারের অভিযোগে আটক করা হয়েছে দুজন পাকিস্তানিকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 10:18 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

পাকিস্তানের বিমান সংস্থা পিআইএ--র ফ্লাইট পিকে--২৬৭-এর যাত্রী গ্রেপ্তারকৃত আর্সালান গুল ও মোহাম্মদ খালেদ রশিদ গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস গোয়েন্দাদের সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়।

আটক মূদ্রার মধ্যে রয়েছে  ১লাখ ৭৩ হাজার ৫১৪ মার্কিন ডলার, ৮৮ হাজার ইউরো এবং কিছু পাকিস্তানি রুপি। এ ছাড়া তাদের কাছ থেকে ৮হাজার ৬৭০ টাকাও উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত মুদ্রার মূল্যমান বাংলাদেশী টাকায় দাঁড়ায় দুই কোটি ৮১ হাজার ২২০ টাকা।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।