২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিটওয়্যার শিল্পের জন্য একটি নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে বিকেএমইএ

দেশের নিটওয়্যার শিল্পের উন্নতির লক্ষ্যে একটি দশ বছর মেয়াদী পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার রপ্তানি ও প্রস্তুতকারক সংগঠন (বিকেএমইএ)। মঙ্গলবার বিকেএমইএর একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ আহ্বান জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 09:45 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বিকেএমইএ সভাপতি ফজলুল হক নফহবংি২৪.পড়স কে জানান, “নিটওয়্যার শিল্পের অগ্রগতির লক্ষ্যে একটি সার্বিক নীতিমালা তৈরির জন্য পরিকল্পনা গ্রহণের ব্যাপারে অনুরোধ জানিয়েছি আমরা। প্রধান উপদেষ্টা বিষয়টি দেখবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।”

রপ্তানি ক্ষেত্রে আটকে থাকা নগদ সাহায্য ছাড়, বিকেএমইএ কার্যালয় স্থাপনের জন্য জমি বরাদ্দ দেওয়া এবং রোববার সরকারী ছুটি ঘোষণাসহ আরও কিছু দাবি জানায় বিকেএমইএ প্রতিনিধি দল।

রপ্তানির আগে ও পরের বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য যেন বিভিন্ন মন্ত্রণালয়ে সময় নষ্ট করতে না হয় তা নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি জানান বিকেএমইএ নেতারা।

ফজলুল হক বলেন, “এ ব্যাপারে সংশি¬ষ্টদের নিয়ে একটি কমিটি গঠনের জন্য আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছি।”

বিকেএমইএ সভাপতি জানান, চলতি অর্থরছরে রাজস্ব আদায় কমে যাওয়ায় আটকে থাকা ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড়ের ব্যাপারে রপ্তানিকারকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।