বরিশালের ওয়ার্ড কমিশনার গ্রেপ্তার
বরিশাল সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার অ্যাডভোকেট এ কে এম মর্তুজা আবেদীনকে যৌথবাহিনী শনিবার রাতে তার কাউনিয়ার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে।
সে জেলা জাতীয় পার্টির (এরশাদ) যুগ্ম সাধারণ সম্পাদক।
কোতোয়ালী থানা জানায়, শনিবার রাতে সেনাবাহিনীর একটি দল মর্তুজাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে থানায় হস্তান্তর করে।
প্রশাসনের পক্ষ থেকে তাকে হয়রানি না করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল।
