২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশেব্যাপী অভিযানে আটক ১৫৯১ জন, ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

যৌথবাহিনী শনিবার বিকেল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ১৫৯১ জনকে আটক ও ছয়টি আগ্নেয়াস্ত্র, আটটি ককটেল এবং ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

পুলিশ সদরদপ্তর শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮৪৪ জন, অস্ত্র মামলায় ১২ জন, অন্যান্য মামলায় ৭১৭ জনের পাশাপাশি সাজাপ্রাপ্ত ১৮ আসামীকেও আটক করা হয়।

এ সময় উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে আছে একটি পাইপগান, একটি পিস্তল, তিনটি বন্দুক ও একটি শর্টগান।

এছাড়া, সারাদেশে পুলিশের অভিযানে একই সময়ে রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন ২৮৭৭ টি মোটরসাইকেল আটক করা হয়। এই ঘটনায় মোটরযান আইনে ৮৩টি মামলা দায়ের এবং ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।