প্রতিষ্ঠান একত্রীকরণের বিষয়ে গ্রাহকদের মন্তব্য চায় বাংলাদেশ ব্যাংক
ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান একত্রীকরণ এবং সেগুলো কিনে নেওয়ার বিষয়ে খসড়া নীতিমালা নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের মন্তব্য পেতে খসড়া নীতিমালাটি প্রকাশ করা হয়েছে।
এই প্রথম কেন্দ্রীয় ব্যাংক খসড়া কোনো বিষয় জনসমক্ষে তুলে ধরল। গ্রাহকরা ১২ ফেব্র“য়ারির মধ্যে এ বিষয়ে মন্তব্য জানাতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান,“আগ্রহী জনগণের প্রতিক্রিয়া জানতে আমরা নীতিমালাকে সবার সামনে তুলে ধরেছি।”
ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একত্রীকরণ সংক্রান্ত নীতিমালা না থাকায় বাংলাদেশ ব্যাংক ২০০৬ সালের ডিসেম্বর মাসে খসড়াটি তৈরি করে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মুর্শিদ কুলি খানের তত্ত্বাবধানে ব্যাংকিং কোম্পানি এ্যাক্ট ও ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশনস এ্যাক্টের ভিত্তিতে এটি তৈরি করেন সহকারী পরিচালক আনোয়ারুল ইসলাম এবং আইন বিষয়ক পরামর্শদাতা খুরশীদ আহমেদ নাজমি।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান,“এ নীতিমালা বাধ্যতামূলক নয়। কোনও একটি আইনের অনুপস্থিতিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে পরিচালনার পদ্ধতি সম্পর্কে ধারণা পায় সেজন্য এটি তৈরি করা হয়েছে। গ্রাহকদের মন্তব্য পেলে আমরা একটি সার্কুলার জারি করতে পারি।”
খসড়া নীতিমালায় বলা হয়েছে, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ক্রেডিট এজেন্সিগুলো একত্রিত হতে পারে। তবে আর্থিক কোন প্রতিষ্ঠানকে কোনও ব্যাংকের সঙ্গে একত্রিত হওয়ার অনুমতি দেওয়া হবে না।
নীতিমালা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো একত্রীভূত হওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
