হুদা, সাকা ও নাসিম, সালমানসহ ১৯ জনকে ৩০ দিনের আটকাদেশ
যৌথবাহিনীর অভিযানে আটক বিএনপি ও আওয়ামী লীগের ১৯ নেতাকে এক মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে মহানগর হাকিম শফিক আনোয়ার এদের সবার জামিনের আবেদন খারিজ করে দেন।
জামিনের আবেদন খারিজ হওয়া নেতাদের মধ্যে রয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনপির সহসভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপি--জামায়াত জোট সরকারের তিন প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও আমান উল্লাহ আমান, বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল ইসলাম মুন্সী, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে সাবেক সাংসদ নাসের রহমান।
আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে আছেন-- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারিখাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান, কেন্দ্রীয় উপকমিটির সহ--সম্পাদক সাবেক সাংসদ আ ন হ মোস্তফা কামাল (লোটাস কামাল), জাতীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।
এছাড়াও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড. আওলাদ হোসেন, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তার টিংকু, হাসিনার সহকারী মাহমুদ হাসান বাবুল, সিবিএ নেতা ফিরোজ মিয়া, আবদুর রাজ্জাক ও শীর্ষ সন্ত্রাসী শোয়েব সাঈদ ডীকন।
অভিযোগে বলা হয়, চতুর প্রকৃতির এসব নেতারা জনস্বার্থ বিরোধী, চক্রান্তকারী, এবং এরা সবাই দেশের ক্ষতি করতে চায়।
আটক রাজনৈতিক নেতাদের মধ্যে সবশেষে আটক করা মোসাদ্দেক আলী ফালুকে সিএমএম আদালতে নেওয়া হয়নি। তিনি এখনও র্যাব--১ এ আটক রয়েছেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে। খাগড়াছড়ির আবদুল ওয়াদুদ ভুঁইয়াকেও হাজির করা হয়নি আদালতে।
এর আগে আটক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত সাড়ে তিনটার একটু পরে তাদের ক্যান্টনমেন্ট থানায় নিয়ে আসা হয় ।
যৌথ বাহিনীর হাতে আটক নেতাদের ক্যান্টনমেন্ট থানায় নিয়ে আসার পর তাদের দেখতে পরিবারের সদস্যরা ক্যান্টনমেন্ট থানায় ভিড় করে। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানা সাংবাদিকদের কিছু জানায়নি। তবে আটক নেতাদের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
এসব নেতাদের কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে ব্যাপারে সরকারের দায়িত্বশীল মুখ না খুললেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন সাফ জানিয়ে দিয়েছেন-- দুর্নীতির সঙ্গে কোনও দলের শীর্ষ নেতা জড়িত থাকলে তাকেও গ্রেপ্তার করবে সরকার। রোববার দুপুরে তিনি বলেন, “চুনোপুটি নয়, তত্ত্বাবধায়ক সরকার ধরবে রুই--কাতলাদের। তারা কোন দলের লোক সেটা দেখা হবে না।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা শাহনূর মিয়া নফহবংি২৪.পড়স কে রোববার রাতে বলেন, “গ্রেপ্তারকৃতরা কোথায় আছেন বা কীভাবে আছেন তা আমাদের জানা নেই। আমরা সারাদিনে আএসপিআরের কাছ থেকে এ সম্পর্কে কোনও তথ্য পাইনি।”
পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদও গ্রেপ্তার করা রাজনীতিবিদদের বিষয়ে কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, “এ মুহূর্তে আমি কিছুই বলব না, দায়িত্ব গুছিয়ে নিয়ে কয়েকদিন পর বিস্তারিত কথা বলব।”
যৌথবাহিনী শনিবার রাতে সাবেক পরিবেশমন্ত্রী বিএনপির সহসভাপতি তরিকুল ইসলামের যশোরের জেলখানা সড়কের বাসভবনে, সাবেক গণপূর্তমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালুর শাহজাহানপুরের বাসায় গিয়েছিলো, কিন্তু তাদের পাওয়া যায়নি। তরিকুল, আব্বাস ও ফালুর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অভিযান চলে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজমের বাসাতেও।
শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ অভিযানের পর থেকে রোববার গুজবের ডালপালা ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ‘গ্রেপ্তার করলে তো অস্বাভাবিক কিছু না’-- নিজের গ্রেপ্তারের গুজব পুরো ঢাকায় ছড়িয়ে যাওয়ার পর যোগাযোগ করা হলে এ মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ।
রোববার দুপুর ৩ টা ১০ মিনিটে তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, “কেউ হয়ত ইচ্ছা করেই আমার গ্রেপ্তারের গুজব ছড়িয়েছে। আমিও সকাল থেকে তোফায়েলের গ্রেপ্তারের খবর শুনেছি। শুনেছি শেখ হাসিনাকেও আটক করা হয়েছে।”
নাসিমের ছেলে তন্ময় মনসুর নফহবংি২৪.পড়সকে বলেন, রাত পৌনে ২টার দিকে ধানমণ্ডির বাসা থেকে তার বাবাকে নিয়ে যাওয়া হয়।
এসময় যৌথবাহিনীর সদস্যরা বলে যায়, নাসিমের সঙ্গে দেখা করতে চাইলে পরিবারের সদস্যরা সকালে যেন ধানমণ্ডি থানায় যান।
এ লেভেলের ছাত্র তন্ময় বলেন, তার বাবাকে নিয়ে গেছেন সেনা ও বিডিআর সদস্যরা ।
রাত ৩টায় নাজমুল হুদাকে যৌথবাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে বলে তার চেম্বার থেকে নিশ্চিত করা হয়।
মহিউদ্দীন খান আলমগীরের স্ত্রী সিতারা আলমগীর নফহবংি২৪.পড়সকে বলেন, তার স্বামীকে র্যাব অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে আটককারী কর্মকর্তারা জানিয়েছেন।
যৌথবাহিনী রাত আড়াইটার দিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন-- স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে ধানমণ্ডির বাসা আটক করে বলে দলীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীর জানান, তাঁর বাবাকে যৌথবাহিনীর কর্মকর্তারা নিয়ে গেছেন। এর বেশি কিছু তার জানা নেই।
প্রসঙ্গত, ২৮ জানুয়ারি গিয়াস কাদের চৌধুরীকে যৌথবাহিনী জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে নিয়ে গিয়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। এরপর রাতেই তাকে ছেড়ে দেয়া হয়। তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছিলেন।
