কোনো বিচারক নির্বাচন কমিশনার হচ্ছেন না : মইনুল
দুএক দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। নতুন নির্বাচন কমিশনারদের মধ্যে কোনো বিচারক থাকছেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা মইনুল হোসেন।
শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনকে মইনুল হোসেন বলেন, “দুএক দিনের মধ্যে নতুন কমিশনার নিয়োগ করা হবে। আমরা সবার কাছে কমবেশি গ্রহনযোগ্য ব্যক্তিদের নিয়োগ করতে চাই। সেকারনে একটু সময় লাগছে।”
তিনি বলেন,“ আমি নিশ্চিত করে বলতে পারি কোনো বিচারক নির্বাচন কমিশনার হচ্ছেন না।”
নির্বাচন কমিশনার তিনজনের বেশি হবে না বলেও জানান তিনি।
