গাজীপুরে বোমা হামলার ঘটনায় আটক রাসেল রিমান্ডে
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বোমা হামলা চালিয়ে পুলিশ সদস্য হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক জেএমবি সদস্য রাসেলকে বৃহস্পতিবার রিমান্ডে নিয়েছে পুলিশ।
এছাড়া বুধবার রাতে আটক আরও এক জেএমবি সদস্য কাউসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় বোমা হামলায় ট্রাফিক কনস্টেবল আব্দুর রশিদ নিহত ও কনস্টেবল ইলিয়াসসহ এক পথচারী আহত হন।
বিস্ফোরণস্থল থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে হামলার সঙ্গে জেএমবি’র সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করছে পুলিশ।
বোমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে জেএমবির হামলায় ব্যবহৃত বোমার উপকরণের (খোল, স্পিøন্টার ইত্যাদি) সঙ্গে মঙ্গলবারের বিস্ফোরণের আলামতের হুবহু মিল রয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের হাতে আটক রাসেলকে বৃহস্পতিবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে বুধবার রাতে আটক কাউসারকে (২৮) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাসেলের মতো কাউসারও ২০০৫ সালের ১৭ আগস্ট গাজীপুরে বোমা হামলা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার দারোগা মামুন জানান, তদন্ত পুরোদমে চলছে।
