২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাই নবাবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত

চাঁপাই নবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 12:00 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

পুশিল ও স্থানীয়রা জানায়, ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক বালুটুঙ্গি গ্রামের আরমানের সঙ্গে আব্দুর রহিমের বিরোধের জের ধরে বুধবার রাত ৯টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ ইট পাটকেল, লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে। এ সময় উভয় পক্ষের ৫টি বাড়িও ভাঙচুর হয়। এসময় জোহাক আলী (৭০) নামের এক বৃদ্ধ গ-গোল থামাতে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত ৫ জনের মধ্যে ৩ জনকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হল বাবলু (৩৫), আলাউদ্দিন (৫৫) ও লিপি (২২)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

এদিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চক আলমপুরে ৫/৬ টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

চাঁপাই নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, কে বা কারা বোমাগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে তা সনাক্ত করা যায়নি।