ঢাকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সাদাত হোসেন সেলিম বৃহস্পতিবার ঢাকা ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাদাত সেলিম পেয়েছেন ৩৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ালিউর রহমান পান ২৫২ ভোট। আগামী এক বছরের জন্য নির্বাচিত নির্বাহী কমিটির অন্য সদস্যরা হচ্ছেন: জাহাঙ্গীর শাহ বাদশাহ্, খায়রুল মজিদ মাহমুদ, নুরুল ইসলাম খান, এন শাফকাত চৌধুরী, শায়খুল আরেফীন,শাহজাহান চৌধুরী,রুহুল আমিন বাবুল, কে জাইন নিয়াজ, ইফতেখারুদ্দিন নওশাদ এবং ইকবাল বাহার চৌধুরী।
ভোটগ্রহণের আগে ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএমকে/এসকে/০০০৬ঘ.
bdnews24