২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃভূমির উন্নয়নে কাজ করার সুযোগ চান অনাবাসী বাংলাদেশীরা

প্রথম অনাবাসী বাংলাদেশী সম্মেলনে যোগ দিতে এসে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করলেন ২৫টি দেশ থেকে আসা বাংলাদেশের সাতশরও বেশি মেধাবী সন্তান। তাদের বিশ্বাস মেধা, অর্থ ও প্রযুক্তিজ্ঞান দিয়ে তারা দেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। কিন্তু সে জন্য দরকার সহায়ক নীতি ও সুযোগ তৈরি করা। বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে তিন দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। অনাবাসী বাংলাদেশীদের সংগঠন 'স্কলারস বাংলাদেশ' এই সম্মেলনের আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 03:05 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)