২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের অস্থায়ী সুরক্ষা দেওয়ার অনুরোধ

ঘূর্ণিঝড়ে দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের জন্য অস্থায়ী সুরক্ষা দেওয়ার অনুরোধ জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে একটি চিঠি দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। এছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কাজে সহযোগিতার জন্য ওই চিঠিতে যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 01:36 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড়ে দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের জন্য অস্থায়ী সুরক্ষা দেওয়ার অনুরোধ জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে একটি চিঠি দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। এছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কাজে সহযোগিতার জন্য ওই চিঠিতে যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন উপদেষ্টা। সেমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। উপদেষ্টা তার চিঠিতে সিডরের আঘাতে বাংলাদেশের জনগণের দুর্দশার বিষয়টি বিবেচনা করে বৈধ কাগজ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের ইমিগ্রেশন ও ন্যশনালিটি অ্যাক্টের আওতায় সাময়িক সুরক্ষা দেওয়ার অনুরোধ জানান। গত ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে তিন হাজারেরও বেশি লোক মারা যায় এবং দক্ষিণাঞ্চলের ১৬টি জেলায় ব্যাপক ক্ষতি হয়। ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ কার্যক্রমে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের দুটি রণতরী বাংলাদেশে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/১৯১৮ ঘ.