কিশোরগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ জেলা শহরের পাইটাল শ্রীধরখিলা এলাকায় সোমবার সকালে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, রিভলবারের ৩০ রাউন্ড গুলি এবং এক রাউন্ড কার্তুজসহ একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল সকাল সাড়ে ১০টায় দিকে একটি ড্রেনের মধ্যে রাখা একটি ব্যাগের ভেতর থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে।
এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৮ ঘ.
bdnews24