ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'সিডর' আক্রান্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৯টি জেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকদের অক্টোবর মাস থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব ফি দিতে হবে না।
বুধবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় অক্টোবর ২০০৭ থেকে মার্চ ২০০৮ মাসের বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল দিতে হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স
bdnews24