২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ১৮ বাংলাদেশী হাজির মৃত্যু

সৌদি আরবে হজ করতে যাওয়া বাংলাদেশীদের মধ্যে ১৮ জন গত এক মাসে হৃদরোগসহ বিভিন্ন কারণে মারা গেছেন। এদের মধ্যে হৃদরোগে ১২ জন, সড়ক দুর্ঘটনায় একজন এবং বার্ধক্যজনিত কারণে দুজন মারা গেছেন। বাকি তিন জনের মৃত্যুর কারণ জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 09:56 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে হজ করতে যাওয়া বাংলাদেশীদের মধ্যে ১৮ জন গত এক মাসে হৃদরোগসহ বিভিন্ন কারণে মারা গেছেন। এদের মধ্যে হৃদরোগে ১২ জন, সড়ক দুর্ঘটনায় একজন এবং বার্ধক্যজনিত কারণে দুজন মারা গেছেন। বাকি তিন জনের মৃত্যুর কারণ জানা যায়নি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান বুধবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "মৃত্যু বরণকারী ১৮ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চারজন এবং বাকি সবাই বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন।" এদিকে, সহকারী হজ কর্মকর্তা আবদুল মালেক বলেন, "সৌদি আরবের বাংলাদেশ হজ মিশন থেকে বুধবার রাতে পাঠানো সর্বশেষ প্রতিবেদন থেকে বাংলাদেশীদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের মক্কা, মদিনা ও সাহারার বিভিন্ন কবরস্থানে দাফন করা হয়েছে।" হৃদরোগে যারা মারা গেছেন তারা হলেন, আজিজুর রহমান (হজযাত্রী ছাড়পত্র নম্বর- ৯৯১৯৪২), মো. কামালউদ্দীন (৯৯৩৫৬২), মোহাম্মদ আলিফ হুসাইন (৯৯০০১১), রহুল আমিন (৯৯০৯৯৪), আবদুস সাত্তার (২৬৮১২৮), আকবর আলী (২২৪১৮৬), সাহাবউদ্দিন (১৭৮২৩১), সামছু উদ্দিন আহমেদ চৌধুরী (০০৫০৯২), হামিদুর রহমান (২৮৫০১৪), ছিদ্দিকুর রহমান (৩৬২১৪৭), আবদুল বাসিত (০৯১১৮৪) ও সাইদুর রহমান (১৭০০৩৪)। এছাড়া, বার্ধক্যজনিত কারণে মারা গেছেন নুরুল আলম (১৮০০৮৮) ও আবুল হোসেন মিঞা (১৭৬১৮৬)। মদিনায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তোরাব আলী (১৬৮৩০২)। যাদের মৃত্যুর কারণ জানা যায়নি তারা হলেন, আবদুর রব (০৭৩১১৭), হুমায়ুন আলী (১৬৮০৯১) ও রুস্তম আলী বেপারী ( ৩৩৭২৪০)। এ বছর বাংলাদেশ থেকে হজে গেছেন ৪৫ হাজার ৪০৭ জন। এর মধ্যে পাঁচ হাজার ৫৭২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৩৯ হাজার ৮৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে গেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এসএনডি/এমএ/১৫৪৭ঘ.