২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার জন্য ফুল ও মিষ্টি

বিজয় দিবস উপলক্ষে দলের সভানেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ কারাগারে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 02:09 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিজয় দিবস উপলক্ষে দলের সভানেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ কারাগারে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভারপ্রাপ্ত সভাপতির পক্ষ থেকে দুপুরে এই ফুল ও মিষ্টি বিশেষ কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি এবং দলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উয়াফেস ওসমান এগুলো নিয়ে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২০০৪ ঘ.