২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাদাত সেলিমের পাখি বিষয়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

পাখি পর্যবেক্ষক সাদাত সেলিমের 'নীড়ের পাখি' বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও মোড়ক উম্মোচন হলো শনিবার সন্ধ্যায় । রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে দুটি শিশু বইটির মোড়ক উম্মোচন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 07:37 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেস্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --পাখি পর্যবেক্ষক সাদাত সেলিমের 'নীড়ের পাখি' বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও মোড়ক উম্মোচন হলো শনিবার সন্ধ্যায় । রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে দুটি শিশু বইটির মোড়ক উম্মোচন করে। পত্রিকায় ছাপা হওয়া লেখা নিয়ে প্রকাশিত এ বইটিতে বাংলাদেশের ২২টি পাখির সংক্ষিপ্ত পরিচয় ও ছবি দেওয়া হয়েছে। সোসাইটি ফর নেচার ফটোগ্রাফি থেকে প্রকাশিত এ বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শিল্পী কাইয়ূম চৌধুরী। শিশুদের হাত দিয়ে প্রতীকী মোড়ক উম্মোচন মানুষের মনে পাখির প্রতি ভালবাসা সৃষ্টির একটি উদ্যোগ বলে উল্লেখ করেন উপস্থাপক শিশু সাহিত্যিক আলী ইমাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মিজানুর রহমান শেলী। বিশেষ অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. বজলুল মমিন চৌধুরী। পাখি, প্রকৃতি ও লেখক সাদাত সেলিমের কাজের ওপর আলোচনা করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, যুগান্তর সম্পাদক গোলাম সারওয়ার, সংবাদ সম্পাদক বজলুর রহমান, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিল্পী কাইয়ূম চৌধুরী এবং প্রাক্তন ডাক ও টেলিযোগাযোগ সচিব আহবাব আহমেদ। লেখক সাদাত সেলিম বলেন, তিনি দেশের বিভিন্ন স্থানে স্কুলগামী শিশুদের মধ্যে এ বইটি বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেবেন। শিশুরা যাতে পাখির কথা জানে এবং পাখিকে ভালবাসে সেজন্যই তিনি এটা করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ডিডি/এসকে/০১১৯ঘ.