২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউক ভিন্ন অন্য সংস্থা দিয়ে র‌্যাংগস দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাদে অন্য কোনো সংস্থা দিয়ে র‌্যাংগস দুর্ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 08:02 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাদে অন্য কোনো সংস্থা দিয়ে র‌্যাংগস দুর্ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। র‌্যাংগস ভবন ধসে নিহত শ্রমিকদের প্রত্যেকের জন্য ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে বুধবার হাইকোর্টে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ একটি রিট দায়ের করেন। রিটে ২৪ ঘন্টার মধ্যে র‌্যাংগস ভবন দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধারের জন্য সরকার ও রাজউকের প্রতি নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল। এর ওপর শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পাশাপশি দুর্ঘটনার পাঁচ দিন পরও লাশ অপসারণ ও দাফনের ক্ষেত্রে সরকার ও রাজউকের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং র‌্যাংগস ভবন ভাঙার ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না- তার কারণ জানতে রুল জারি করে হাইকোর্ট বেঞ্চ। গণপূর্ত সচিব, পুলিশ মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, রাজউকের চেয়ারম্যান, সচিব, প্রধান প্রকৌশলী ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের শুনানিতে রিটকারী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, দুর্ঘটনার পর পাঁচদিন ধরে নিহতদের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এগুলোতে ধরেছে পচন। অথচ সরকার ও রাজউক কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করেই শ্রমিকদের নিরাপত্তা বিঘি