২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের থানচিতে ভোটার তালিকার কাজ বৃহস্পতিবার শুরু

বান্দরবান জেলার থানচি উপজেলায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। বান্দরবান পৌরসভা ও সদর উপজেলায় ভোটার তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 08:58 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

বান্দরবান, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বান্দরবান জেলার থানচি উপজেলায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। বান্দরবান পৌরসভা ও সদর উপজেলায় ভোটার তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান জানান, থানচি উপজেলার চারটি ইউনিয়নে বৃহস্পতিবার এক যোগে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এটা চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। এ কাজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান। আগামী ২৬ ডিসেম্বর থেকে ভোটারদের ছবি তোলা শুরু হবে। জেলা নির্বাচন কার্যালয় জানায়, বাতিল হওয়া ভোটার তালিকা অনুযায়ী থানচিতে ১৪ হাজার ৫৪৯ জন ভোটার রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫০ ঘ.