২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো চুক্তির জন্য হাসিনা-খালেদার বিরুদ্ধে মামলা

তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ায়' রাষ্ট্রের প্রায় ২৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে অভিযোগ করে সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ায়' রাষ্ট্রের প্রায় ২৪ হাজার টাকা ক্ষতি হয়েছে অভিযোগ করে সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনাকে প্রধান আসামি করে করা মামলায় বলা হয়েছে, ২০০১ তিনি নাইকো চুক্তি অনুমোদন করেন এবং এ কারণে ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই বছরই খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে নাইকোর পক্ষেই অবস্থান দেন