২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বইমেলা সোমবার শুরু

'আমরা দেদীপ্যমান প্রবহমান মুক্তিযুদ্ধে'- এ সত্যকে বোধের গভীরে স্থান দিয়ে চট্টগ্রামে সোমবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 06:35 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'আমরা দেদীপ্যমান প্রবহমান মুক্তিযুদ্ধে'- এ সত্যকে বোধের গভীরে স্থান দিয়ে চট্টগ্রামে সোমবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার দ্বিতীয়বারের মত নগরীর ডিসি হিল চত্বরে ১৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ বইমেলা আয়োজন করেছে। শনিবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে বইমেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় এক জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আট সেনানীকে সংবর্ধনা দেয়া হবে। ঢাকার ২০টি প্রকাশনা প্রতিষ্ঠান এবার মেলায় অংশ নেবে বলে আয়োজকরা জানায়। মেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, আবৃত্তি, কবিতা পাঠ, আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী থাকবে। সপ্তাহব্যাপী মেলার এক একটি এক এক জন বীরশ্রেষ্ঠর নামে উৎসর্গ করা হবে বলে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির মহাসচিব কবি কামরুল হাসান বাদল। এ সময় অন্যান্যের মধ্যে শওকত বাঙালি, মাছুম আহমেদ, ফারুক তাহের উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৩০ ঘ.