২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই'শ মেট্রিক টন চাল নিয়ে এসেছে ভারতীয় জাহাজ চিতা

ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য আড়াই'শ মেট্রিক টন চাল নিয়ে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ শনিবার সকালে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। আনুষ্ঠানিকতা শেষে সকালেই চাল খালাস শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য আড়াই'শ মেট্রিক টন চাল নিয়ে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ শনিবার সকালে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। আনুষ্ঠানিকতা শেষে সকালেই চাল খালাস শুরু হয়। বন্দর রেডিও কন্ট্রোল কর্মকর্তা ওবায়দুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সাহায্য নিয়ে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস চিতা (ওঘঝ ঈযববঃঃধয) সকাল নয়টার দিকে বন্দরের বহিনোঙ্গরে পৌঁছায়। তিনি জানান, এ জাহাজে আড়াই'শ মেট্রিক টন চাল রয়েছে। এটি আগামীকাল (রোববার) বন্দর ত্যাগ করবে। রোববার আইএনএস কুম্ভীর (ওঘঝ কঁসনযরৎ) ও সোমবার আইএনএস মহেশ (ওঘঝ গধযবংয) নামে আরও দুটি জাহাজ ত্রাণ নিয়ে বন্দরে আসার কথা রয়েছে। ডেপুটি ট্রাফিক ম্যানেজার গোলাম সারওয়ার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতীয় জাহাজটি বন্দরে ভেড়ার পর আনুষ্ঠানিকতা শেষে সকাল থেকে চাল খালাস শুরু হয়। রাতের মধ্যে চাল খালাস শেষ করে রোববার সকালে জাহাজটি বন্দর ত্যাগ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৩০ ঘ.